ভুট্টার (Corn) ব্যবহার – Merry Blog https://merryblog.in Gardening Tue, 26 May 2026 12:04:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 ভুট্টা (Corn) চাষ পদ্ধতি https://merryblog.in/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-corn-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf-corn-cultivation/ https://merryblog.in/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-corn-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf-corn-cultivation/#respond Wed, 19 Mar 2025 17:56:56 +0000 https://merryblog.online/?p=2243 Read more

]]>
Rate this post

ভুট্টা (Corn) ফসল সারাবছর চাষ করা যায, তবে রবি মৌসুমে সর্বাধিক ফলন পাওয়া যায়। ভূট্টা চাষবাদে কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা নিম্নে বর্ণিত হলো-

ভুট্টার (Corn) ব্যবহার

  • ভুট্টার আটা বা ময়দা খাদ্য হিসাবে ব্যবহার করা হয়।
  • ভুট্টা থেকে খই, কর্নফ্লেক্স প্রভৃতি খাদ্যবস্তু তৈরি করা হয়।
  • ভুট্টা অপরিপক্ক অবস্থায় পুড়িয়ে খাওয়া হয়।
  • মদ তৈরিতে ভুট্টা ব্যবহার করা হয়।
  • ভুট্টার বীজ থেকে তেল প্রস্তুত হয়। তা রান্না, সাবান, রঙ ও বার্নিস তৈরির কাজে লাগে।
  • বিভিন্ন অঞ্চলে গবাদি পশুর খাদ্য হিসাবে ভুট্টার চাষ হয়। ভুট্টার রসালো ডাঁটা ও পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়।
  • গৃহপালিত হাঁস, মুরগী, পুকুরের মাছ প্রভৃতির খাদ্যে ভুট্টাচূর্ণ মেশানো হয়।

ভুট্টা (Corn) চাষের সঠিক সময়

ভুট্টা (Corn) চাষ মূলত তিনটি মৌসুমে করা যায়:

  1. রবি মৌসুম (শীতকাল)
  • বপনের সময়: নভেম্বর থেকে ডিসেম্বর
  • ফসল সংগ্রহ: মার্চ থেকে এপ্রিল
  • বৈশিষ্ট্য: শীতকালে ভুট্টা (Corn) র ফলন বেশি হয় এবং দানার গুণগত মান উন্নত হয়।
  1. খরিফ-১ মৌসুম (গ্রীষ্মকাল)
  • বপনের সময়: ফেব্রুয়ারি থেকে মার্চ
  • ফসল সংগ্রহ: জুন থেকে জুলাই
  • বৈশিষ্ট্য: গরম ও শুষ্ক আবহাওয়ায় ফলন কিছুটা কম হতে পারে।
  1. খরিফ-২ মৌসুম (বর্ষাকাল)
  • বপনের সময়: জুলাই থেকে আগস্ট
  • ফসল সংগ্রহ: অক্টোবর থেকে নভেম্বর
  • বৈশিষ্ট্য: বৃষ্টি বেশি হলে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।

উপযুক্ত জলবায়ু:

গ্রীষ্মকালীন অর্থাৎ উষ্ণ আবহাওয়ায় (২০০ সে. হতে ২৭০ সে. তাপমাত্রায়) ভুট্টা (Corn) ভালো জন্মে৷ তবে ঠাণ্ডা পরিবেশেও জন্মাবার উপযোগী ভুট্টার জাত রয়েছে৷ বার্ষিক বৃষ্টিপাত ২৫ হতে ৪০ ইঞ্চি অর্থাৎ ৬৩৫-১০১৫ মিলিমিটার ভুট্টা (Corn) চাষের উপযোগী, তবে ১৫০-২০০ ইঞ্চি অর্থাৎ ৩৮১-৫০৮ সেন্টিমিটার বৃষ্টিপাত অঞ্চলেও ইহা জন্মিতে পারে৷ অন্যদিকে রাশিয়ার শুষ্ক অঞ্চলে বার্ষিক ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাতেও ভুট্টার আবাদ হয়৷ সমুদ্র সমতল হতে ১২০০০ ফুট অর্থাৎ ৪০৩০ মিটার পর্যন্ত উঁচু পরিবেশেও ভুট্টা (Corn) জন্মাতে পারে৷

জমি নির্বাচন, তৈরী ও বীজ বপন পদ্ধতিঃ 

সাধারণত জল/পানি জমে থাকেনা এমন বেলে দো-আঁশ বা দো-আঁশ মাটি ভুট্টা (Corn) চাষের জন্য সবচেয়ে ভাল। জো থাকা অবস্থায় মাটির প্রকারভেদে ৩-৪টি আড়াআড়ি চাষ দিতে হবে। ৮-১০ ইঞ্চি গভীর করে চাষ দেয়া ভাল। চাষের পর মই দিয়ে মাটি সমতল করা প্রয়োজন। সারি টেনে বীজ বোনা উত্তম।

  • সারি থেকে সারির দূরত্বঃ ৫৫-৬০ সেমি (২২-২৪ ইঞ্চি)  
  • বীজ থেকে বীজের দূরত্বঃ ২২.৫-২৫ সেমি (৯-১০ ইঞ্চি) 
  • বপনের গভীরতাঃ ৩-৫ সেমি (প্রায় দেড় ইঞ্চি) 
  • প্রতি গর্তে বীজের সংখ্যাঃ ১টি

ভুট্টা (Corn)র কয়েকটি উন্নত হাইব্রিড জাতঃ

  1. PAC-751 – উচ্চ ফলনশীল, দ্রুত পরিপক্ক হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো।
  2. NK-6240 – দানার আকার বড় ও গাঢ় হলুদ রঙের, উচ্চ ফলনশীল।
  3. P-3396 – খরা সহনশীল এবং রোগ-বালাই প্রতিরোধে কার্যকর।
  4. Super 900M – অধিক ফলনশীল, দানাগুলি মোটা ও চকচকে।
  5. 900M Gold – খরা সহনশীল এবং বেশি দানাবহুল জাত।
  6. DKC-9081 – উচ্চ ফলনশীল এবং দ্রুত পরিপক্ক হয়।
  7. Shakti-82 – বৃষ্টিপাতপ্রবণ এলাকায় চাষের জন্য উপযুক্ত।
  8. Bioseed 9681 – দানার আকার বড়, শিষ ভালো হয় এবং ফলন বেশি।

সার প্রয়োগ পদ্ধতি:

এক-তৃতীয়াংশ ইউরিয়া, টিএসপি ও এমপি সার জমি প্রস্তুতের সময় প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হয়৷ বাকি ইউরিয়ার অর্ধেক বীজ বপনের ৩০ থেকে ৩৫ দিন পর এবং অবশিষ্ট ইউরিয়া ৫০ থেকে ৭০ দিন পর প্রয়োগ করতে হয়৷ দ্বিতীয় ও তৃতীয় বারের ইউরিয়া পার্শ্ব-প্রয়োগ করতে হয়৷

  • ভুট্টা (Corn) গাছের সুষ্ঠ পরগায়নে এবং পরগায়িত ভুট্টার মোচায় সঠিকভাবে দানা গঠনের জন্য গাছের বৃদ্ধি পর্যায়ে ভাল মানের বোরণ স্প্রে করতে হবে।  
  • উপরিপ্রয়োগের সময় মাটিতে পরিমিত রস থকা দরকার, না থাকলে হালকা সেচ দিতে হবে।

সেচ ব্যবস্থাপনাঃ

জলাবদ্ধতা ভুট্টার জন্য খুবই ক্ষতিকর। ভুট্টার জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে। জলবায়ু, জমির পানি ধারণ ক্ষমতা, শিকড়ের গভীরতা ইত্যাদির উপর সেচ ব্যবস্থাপনা নির্ভর করে। তবে পানির অভাবের প্রতি লক্ষ্য রেখে গাছের সংবেদনশীল বৃদ্ধি পর্যায়সমূহের ভিত্তিতে সেচ প্রয়োগ করা অত্যন্ত জরুরি। রবি মৌসুমে ভুট্টার ভাল ফলন পেতে হলে জমি ও মাটির প্রকারভেদে ৪/৫ বার সেচ দেয়ার প্রয়োজন হতে পারে। 

  • প্রথম সেচঃ বীজ বপনের ৩০-৩৫ দিনের মধ্যে (৪-৬ পাতা পর্যায়)
  • দ্বিতীয় সেচঃ বীজ বপনের ৫৫-৬০ দিনের মধ্যে (৮-১২ পাতা পর্যায়) 
  • তৃতীয় সেচঃ বীজ বপনের ৮০-৮৫ দিনের মধ্যে (মাথার ফুল আসা পর্যায়)
  • চতুর্থ সেচঃ বীজ বপনের  ১০০-১০৫ দিনের মধ্যে (মোচা নরম দুধ অবস্থা পর্যায়)
  • পঞ্চম সেচঃ বীজ বপনের ১১৫-১২০ দিনের মধ্যে (মোচা দানা শক্ত হওয়া পর্যায়)

বিশেষ দ্রষ্টব্যঃ গাছে ফুল আসার পর খেয়াল রাখতে হবে, যেন পরবর্তী ৩০-৩৫ দিন জমিতে কখনো রসের ঘাটতি না হয়। 

পোকা-মাকড় দমনঃ

কাটুঁই পোকা, মাজরা পোকা এবং ফল আর্মিওয়ার্ম দমনের জন্য অনুমোদিত বালাইনাশক অনুমোদিত মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করতে হবে।

রোগ  দমনঃ

ভুট্টা (Corn) ফসলে খুব একটা রোগ বালাই দেখা যায় না, তবে প্রয়োজনে অনুমোদিত মাত্রায় সঠিক বালাইনাশক (ব্যাকটেরিয়ানাশক) সঠিক সময়ে প্রয়োগ করতে হবে।

ফসল সংগ্রহ ও উৎপাদন ক্ষমতাঃ

সম্পূর্ণ পরিপক্ক (উপরে ২-৩ পাতা বাদ দিয়ে অবশিষ্ট পাতা সম্পূর্ণ শুকিয়ে গেলে) হওয়ার পর ফসল সংগ্রহ করতে হবে। 

বিশেষ নির্দেশনা 

মোচা থেকে ছাড়ানো বীজের গোড়ায় কালো দাগ দেখা গেলে নিশ্চিতভাবে বোঝা যাবে মোচা পেকেছে। পাকা মোচাগুলো গাছ থেকে সংগ্রহ করতে হবে। অতি বৃষ্টির সময় গাছ থেকে মোচা সময়মত সংগ্রহ করতে না পারলে চাপ দিয়ে গাছ আলতোভাবে নুয়ে মোচাগুলো মাটির দিকে ঝুলিয়ে রাখতে হবে। এতে মোচার ভিতরে বৃষ্টির জল/পানি প্রবেশ করে দানাগুলো নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না।

পরে মেঘমুক্ত দিনে গাছ থেকে মোচা সংগ্রহ করতে হবে। মোচা সংগ্রহের সময় মোচাগুলোর খোসা ছাড়িয়ে নেয়া ভাল। সংগৃহীত মোচা রোদে ৩-৪ দিন খুব ভাল করে শুকিয়ে মাড়াই যন্ত্রের সাহায্যে বা হাত দিয়ে দানা খসাতে হবে। দানা আলাদা করে আবার রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। 

সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ) – ভুট্টা (Corn) চাষ

ভুট্টা চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযুক্ত ?

দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। মাটির pH মান ৫.৫ থেকে ৭.৫ এর মধ্যে থাকলে ভালো ফলন হয়।

ভুট্টার ফলন বাড়াতে কী কী পদক্ষেপ নিতে হবে ?

উন্নত জাতের বীজ ব্যবহার, সঠিক সময়ে বপন, পর্যাপ্ত সার প্রয়োগ, সেচ ও রোগ-বালাই নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

ভুট্টার সাধারণ রোগ ও কীটপতঙ্গ কী কী ?

সাধারণ রোগের মধ্যে ব্লাস্ট, ডাউন মাইলডিউ ও টারসা পাতা পোড়া রোগ দেখা যায়। শোষক পোকা ও গোড়া কাটার পোকা ভুট্টার ক্ষতি করতে পারে।

ভুট্টা কত দিনে পরিপক্ক হয় ?

সাধারণত ৯০-১২০ দিনের মধ্যে ভুট্টা পরিপক্ক হয়, যা জাত ও আবহাওয়ার ওপর নির্ভর করে।

ভুট্টা কীভাবে সংরক্ষণ করা উচিত ?

ফসল কাটার পর ভালোভাবে রোদে শুকিয়ে শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে। আর্দ্রতা ১২-১৪% এর নিচে নামলে দানা পচা বা ফাঙ্গাসের সমস্যা কম হয়।

]]>
https://merryblog.in/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-corn-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%bf-corn-cultivation/feed/ 0